×

বিনোদন

তৃষা ও থালাপতি বিজয়ের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন, কী বলছে ভক্তরা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম

তৃষা ও থালাপতি বিজয়ের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন, কী বলছে ভক্তরা?

ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের দাম্পত্য জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার খবর। সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা—শুধুই কি বন্ধুত্ব, নাকি এর আড়ালে অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত?

সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয় ও তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন আর তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ তো সরাসরি প্রশ্ন তুলেছেন তাদের নৈতিকতা নিয়ে। অনেকে বলছেন, তবে কি স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি দেখে হতাশ বিজয়ের ভক্তরা।

এই বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয়-তৃষা পৌঁছানোর ঠিক আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পরই তিনি মুছে ফেলেন, তবে ততক্ষণে তা নিয়ে শুরু হয়েছে নতুন ধোঁয়াশা।

বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু। এরপর টানা কয়েকটি সফল সিনেমা উপহার দিলেও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সে সময় তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি চরমে পৌঁছলে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App