×

বিনোদন

বিচ্ছেদ নিয়ে যা জানালেন থালাপতি বিজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

বিচ্ছেদ নিয়ে যা জানালেন থালাপতি বিজয়

ছবি : সংগৃহীত

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যেই বিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠে এসেছে।

এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে বিজয় বলেন, ‘যা রটছে ও ঘটছে, হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ, যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সবকিছুকে একা যুঝে নেব।’

তিনি আরো বলেন, ‘আমার সব থেকে খারাপ লাগে যা তা হলো আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে, যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।’

আরো পড়ুন : মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’

কয়েক দিন আগে বিজয় তৃষা কৃষ্ণানের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। পরে এই বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী বিজয়কে আগামী ২০ এপ্রিল উপস্থিত থাকতে হবে, যেখানে বিচ্ছেদের মামলার পরবর্তী শুনানি হবে।

সঙ্গীতা অভিযোগ করেছেন, ২০২১ সাল থেকে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে তিনি অবগত ছিলেন এবং বিজয় বারবার প্রতিশ্রুতি দিয়েও সেই সম্পর্ক থেকে বের হননি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App