×

বিনোদন

এখন কেমন আছেন সেলিম খান, কী বলছেন ঘনিষ্ঠরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

এখন কেমন আছেন সেলিম খান, কী বলছেন ঘনিষ্ঠরা

ছবি : সংগৃহীত

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার  সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই বর্ষীয়ান শিল্পী।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন: ইরানে হামলার নিন্দা, মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টের দায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের: উ. কোরিয়া

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।

এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। 

সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘ভাইজান’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App