×

বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও আবেগের প্রতিচ্ছবি। সেই শিল্প মাধ্যমকে সম্মান জানাতেই প্রতি বছর ৩ এপ্রিল উদযাপিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস।

১৯৫৭ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে ২০১২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়।

প্রতিবছরের মতো এবারও দিনটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে। এবারের প্রতিপাদ্য ‘আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’, যেন দেশের চলচ্চিত্র শিল্পের শিকড় ও পরিচয়কে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধন, বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও দর্শকদের মিলনমেলায় পরিণত হয় এই দিনটি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, সময় স্বল্পতা সত্ত্বেও আয়োজনকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে চলচ্চিত্র পরিবারের সবাই একসঙ্গে দিনটি উদযাপন করতে পারেন।

জাতীয় চলচ্চিত্র দিবস তাই শুধু একটি দিন নয়। এটি দেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সুতোয় গেঁথে রাখার এক অনন্য উপলক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App