×

বিনোদন

আনুশকার রুমাল সেলাই কার জন্য?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ০৪:৫৬ পিএম

আনুশকার রুমাল সেলাই কার জন্য?
সম্প্রতি একটি রুমালে সেলাইরত একটি মুহূর্তের ছবি টুইটারে প্রকাশ করেছেন আনুশকা শর্মা। সেখানে দেখা যায় বেশ মনযোগ দিয়ে তিনি সেলাই করে চলেছেন। প্রথমে ছবিটি নিয়ে বেশ কৌতুহল দেখা দেয় ‘পিকে’খ্যাত তারকার ভ্ক্তদের মনে। অনেকে ভেবেছিলেন হয়তো বা নিজের স্বামী বিরাট কোহলির জন্যই প্রেমের নিদর্শন হিসেবে এই রুমাল সেলাই করছেন তিনি। কিন্তু ঘটনা আসলে প্যাঁচ খেয়েছে অন্য জায়গায়। ভালোবাসা নিয়েই রুমাল তিনি সেলাই করছেন ঠিকই, তবে তা একটি সিনেমার জন্য। বিয়ের ব্যস্ততা শেষে আবারো শোবিজে মনোযোগী হলেন বলিউড তারকা আনুশকা শর্মা। তার পরবর্তী ছবি ‘সুঁই দাগা’ ছবির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছেন এই তারকা। আর তাই তো বেশ মনযোগ দিয়ে সুই সুতো নিয়ে বসে গেছেন সেলাই শিখতে। সেই শিক্ষানবীশ সময়ের একটি ছবিই তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনিষ শর্মা ও শরৎ কাতারিয়া পরিচালিত ছবিটি সেলাই কর্মীদের সামাজিক যুদ্ধ নিয়ে নির্মিত হবে। ছবিটিতে একসাথে অভিনয় করবেন বরুন ধাওয়ান ও আনুশকা শর্মা। সম্প্রতি একটি রুমালে সেলাইরত একটি মুহূর্তের ছবি টুইটারে প্রকাশ করেছেন আনুশকা শর্মা। এর আগে বরুন ধাওয়ানও সেলাই মেশিন চালানোর ছবি প্রকাশ করেছিলেন। ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে ঘিরে লেখা হয়েছে এই ছবির গল্প। আসছে গান্ধী জয়ন্তিতে রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App