পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
ছোট পর্দা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সমসাময়িক নানা বিষয় থেকে শুরু করে সংবেদনশীল ইস্যুতেও নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে দেখা যায় তাকে। কোনো বিষয় নিয়ে নিজের অবস্থান জানাতে সাধারণত দ্বিধা করেন না এই তারকা।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান। নারীদের জন্য চালু হতে যাওয়া এই বিশেষ বাসসেবা ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
আরো পড়ুন: শাবনূরের রহস্যময় বার্তা ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়। সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
তার ভাষ্য মতে, আমাদের উচিত এই কিউট, এই সুন্দর, ভুতুড়ে গোলাপি বাসটি এবং এর পেছনে কঠোর পরিশ্রম করে যাওয়া সকল নারীদের আমাদের উদযাপন করা উচিত।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, নেটিজেনদের অনেকেই তার এই পোস্টের মন্তব্যে সম্মতি জানিয়েছেন।
