এবার মিসবাহের স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম সম্প্রতি এক ব্যতিক্রমী ও বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন।
আলোচিত ও বিতর্কিত ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবাহর একাধিক বিয়ের খবর প্রকাশ্যে আসার পর, নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে তার ১০ম স্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মীম।
শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।
পোস্ট তিনি লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। মীমের এই পোস্টকে ঘিরে কমেন্টে দেখা দিয়েছে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ এটিকে মজার ছলে করা ব্যঙ্গাত্মক পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টির সমালোচনা করে নেতিবাচক মন্তব্য করছেন।

মন্তব্যে নুর মুহাম্মদ নামে একজন লিখেছেন, বিয়ে করে নেন হুজুরের নাই ঘর জামাই রাইখেন।খুব সুন্দর কন্ঠ হুজুরের। হুজুর আপনাকে সুখে রাখবে। আমি জানি হুজুরের বউ ১ টাই আছে।আপনি নাই ২য় বউ হয়েন।
মো. এরশাদ আলী নামে একজন লিখেছেন, বিয়ে করলে কি জান্নাতের টিকিট পাওয়া যাবে,...!বাস্তব জীবনের বাস্তবতা, কল্পনার জগত ভিন্নতা।
নীল আকাশ নামে একজন লিখেছেন, ভালোভাবে অনুসন্ধান চালাইলে ৯ থেকে ১১ হবে আর আপনার সিরিয়াল নাম্বার ১২।
আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় গত ২০ আগস্ট মামলাটি করা হয়।
আরো পড়ুন: খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক
মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২০ সালের ৪ মে হুমায়রা জান্নাতের সঙ্গে মিসবাহর বিয়ে হয়। তাদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
বাদীর অভিযোগ অনুযায়ী, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের বিষয়টি হুমায়রার কাছে গোপন রাখেন। পরে তিনি জানতে পারেন, হুমায়রা ছাড়াও মিসবাহ আরও আটটি বিয়ে করেছেন—অর্থাৎ তার মোট বিয়ের সংখ্যা নয়টি। অভিযোগে আরও দাবি করা হয়েছে, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা আনুষ্ঠানিক নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত মিসবাহর পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন বলে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে বলে আইনজীবী দাবি করেন।
