×

বিনোদন

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

ফাইল ছবি

‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তার ক্যারিয়ারের শুরুটা ঝলমলে ছিল না। মাত্র ২ থেকে ৩ হাজার টাকা পারিশ্রমিকের একটি মডেলিংয়ের কাজ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা। সেই নয়নতারা আজকাল আকাশছোঁয়া পারিশ্রমিক নেন।

বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘হাই’-এর মুক্তি নিয়ে ব্যস্ত নয়নতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনের স্মৃতি তুলে ধরতে গিয়ে নিজের প্রথম উপার্জনের কথাও জানান তিনি।


অভিনয়ে আসার আগে মডেলিং করতেন নয়নতারা। সেই সময় একটি পত্রিকার প্রচ্ছদের জন্য ফটোশুট করেছিলেন তিনি। এটিই ছিল তাঁর প্রথম দিকের কাজগুলোর একটি। সেই কাজের বিনিময়ে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

তবে সেই সামান্য পারিশ্রমিকের কাজটিই পরবর্তী সময়ে নয়নতারার জীবন বদলে দেয়। পত্রিকায় প্রকাশিত তাঁর ছবি নজরে পড়ে পরিচালক সত্যন অন্তিক্কাড়ের। ছবিটি দেখেই তিনি নয়নতারাকে অভিনয়ের প্রস্তাব দেন।


অভিনয়কে তখন পেশা হিসেবে নেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না নয়নতারার। কিন্তু পরিচালকের সেই প্রস্তাব তাঁকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে। ২০০৩ সালে একটি মালয়ালম সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পায়।

এরপর আরও দুটি মালয়ালম সিনেমায় অভিনয় করেন নয়নতারা। ২০০৫ সালে ‘আইয়া’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন তিনি। একই বছর রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’তে অভিনয়ের সুযোগ পান। সিনেমাটি ব্যাপক সাফল্য পাওয়ার পর নয়নতারার ক্যারিয়ারও দ্রুত এগিয়ে যায়।


ক্যারিয়ারের শুরুতে যেখানে একটি কাজের জন্য ২-৩ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, বর্তমানে সেই নয়নতারাই প্রতি সিনেমায় পারিশ্রমিক হিসেবে নেন প্রায় ১০ থেকে ১৮ কোটি টাকা। ফলে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান অবস্থানে পৌঁছানোর পথটি যে ছিল দীর্ঘ ও নাটকীয়, তা বলাই যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App