×

বিনোদন

রাজনীতিতে নাম লিখিয়ে ভালবাসা হারাতে চাই না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০ পিএম

রাজনীতিতে নাম লিখিয়ে ভালবাসা হারাতে চাই না
রাজনীতিতে নাম লিখিয়ে ভালবাসা হারাতে চাই না
এমনিতেই যোগ্যতার চেয়ে বেশি ভালবাসা, সমর্থন পেয়েছি। রাজনীতিতে নাম লিখিয়ে সেই জায়গাটা নষ্ট করতে চাই না। কোনও দলের দ্বারা চালিত হতে পারব না। কাজ করতে চাইলে যে রাজনীতি করার দরকার পড়ে না, তার সবচেয়ে বড় উদাহরণ সোনু সুদ। এ ক্ষেত্রে দেব আর ওর কাজকেও আমি কুর্নিশ করি। এমনই ভাবে ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকাকে রাজনীতি নিয়ে নিজের অবস্থান সম্পর্কে জানালেন টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। প্রথম বারের মত অফস্ক্রিন জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার অনস্ক্রিনে আসাকে কেন্দ্র করে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন টলিউডের আলোচিত জনপ্রিয় এই জুটি। অঙ্কুশ বলেন দর্শক যদি ছবিটা দেখে ভাল সাড়া দেন, তা হলে একটা বড়সড় কিছু করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান প্রেমেন্দুবিকাশ চাকীর সঙ্গে পরের ছবির কথাবার্তা চলছে, সুরিন্দর ফিল্মসের ব্যানারে। ঐন্দ্রিলা শুধু অঙ্কুশের সঙ্গেই কাজ করবে বা অঙ্কুশ অন্য কারও সঙ্গে ঐন্দ্রিলাকে কাজ করতে দেবে না— এমন ধারণা না থাকাই ভাল। আর ‘ম্যাজিক’-এর কাস্টিংয়ের ক্ষেত্রেও বলতে পারি, আমাদের অফস্ক্রিন রসায়ন ভাঙিয়ে ব্যবসা করতে চাওয়া হয়নি। রাজনীতি নিয়ে ঐন্দ্রিলা বলেন যত দিন না মানুষের জন্য কিছু করতে পারার জায়গায় পৌঁছচ্ছি, তত দিন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি করতে যাওয়ার কোনও মানে নেই।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

চাঁদাদাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে স্বপদে বহালের নির্দেশ

কাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে

ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে

‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

বাদীকে হুমকি ‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App