×

বিনোদন

দেশে ফিরে যা বললেন বাঁধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

দেশে ফিরে যা বললেন বাঁধন

ছবি : সংগৃহীত

ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ভেনিসে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত ও প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরার কথা জানিয়েছেন।

ভেনিস সফরের সময় বাঁধনের ওপর হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছিল। ওই কঠিন সময়ে দেশ-বিদেশের মানুষের সমর্থন পাওয়ায় সৃষ্টিকর্তা ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এর আগে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন তিনি।

তবে দেশে ফেরার মুহূর্তে দেওয়া নতুন পোস্টে বাঁধনের বক্তব্যে ভিন্ন সুর পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, ভেনিসের ঘটনার পেছনে শুধু বাইরের কারও ভূমিকা নয়, নিজের টিমের কর্মকাণ্ড নিয়েও তার প্রশ্ন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাঁধন লিখেছেন, ‘আমার অনেক কিছু বলার আছে, আর আমি বিশ্বাস করি সত্যিটা সবার জানা উচিত। তাই যাদের কাছে আমার ফ্লাইটের বিস্তারিত তথ্য আছে, তারা বিমানবন্দরে আসুন। বাংলাদেশের মানুষের সত্যিটা জানা দরকার-আমার নিজের টিম আমার সঙ্গে কী করেছে, কীভাবে একের পর এক ঘটনা ঘটেছে, সরকার কী করেছে এবং দূতাবাসের ভূমিকা কী ছিল।’

নিজের সততা এবং দেশের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি সবকিছু নিয়ে কথা বলব। আমার লুকানোর কিছু নেই। আমি আমার দেশকে ভালোবাসি, বিদেশে থেকে নয়, দেশের ভেতর থেকেই। আমি আমার দেশেই আছি এবং সবসময় আমার দেশের সঙ্গে যুক্ত থাকব।’

দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই অভিনেত্রী বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার ভেনিসের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিজের টিমের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কথা বলার ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে ভক্ত ও গণমাধ্যমের আগ্রহ আরও বেড়েছে।

বাঁধন জানিয়েছেন, তিনি পুরো ঘটনা নিয়ে কথা বলবেন। ফলে খুব শিগগিরই ভেনিসে কী ঘটেছিল এবং এর পেছনে কার বা কাদের ভূমিকা ছিল-সে বিষয়ে তার বক্তব্য সামনে আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App