‘সনাতনী’ কনের সাজে র্যাম্প মাতালেন বারিশা হক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ফ্যাশন দুনিয়ার ঝলমলে লাইট আর ক্যাটওয়াকের চিরচেনা সুর। কিন্তু এবারের আয়োজনটা যেন একটু বেশিই আকর্ষণীয় হয়ে উঠেছিল এক বিশেষ মুখকে কেন্দ্র করে। সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে পা রাখলেন সুপরিচিত উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী বারিশা হক। তাঁর প্রতিটি পদক্ষেপ আর নিখুঁত ভঙ্গিমায় যেন মুহূর্তের মধ্যেই বদলে গেল ক্যাটওয়াকের আবহ।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক-২০২৬ এ র্যাম্পে নামেন বারিশা হক।

মনোমুগ্ধকর নকশার পোশাক, নিখুঁত মেকআপ আর সনাতনী সাজে বারিশা যখন র্যাম্পে প্রবেশ করেন, তখন মিলনায়তনজুড়ে করতালির শব্দ। ক্যামেরার ফ্ল্যাশের রোশনাই আর দর্শকদের চোখ— সবকিছুই আটকে ছিল তাঁর দিকে।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও উপস্থাপনা আর অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে চলেছেন তিনি। তবে এতদিন পর তাঁর এই র্যাম্পে ফেরা বা হাঁটা কেবল পোশাকের প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকেনি; বরং ক্যাটওয়াকে তাঁর চিরচেনা আত্মবিশ্বাস, সাবলীল অভিব্যক্তি ও আকর্ষণীয় উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের দারুণভাবে মুগ্ধ করেছে।

আরও পড়ুন: শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই
র্যাম্পে হাঁটার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনন্দিত বারিশা বলেন, ফ্যাশন শো আর ক্যাটওয়াকের ক্যানভাসটা সবসময়ই তাঁর ভালোবাসার একটি জায়গা। নতুন কোনো আয়োজনে ভিন্নরূপে দর্শকের সামনে আসতে পারাটা সবসময়ই রোমাঞ্চকর।
শো শেষে ফ্যাশন ডিজাইনার ও উপস্থিত অতিথিরাও বারিশার এই ঝলমলে উপস্থিতির প্রশংসা করেন। আধুনিকতা ও অভিজাত্যের চমৎকার সমন্বয়ে নির্মিত এই বিশেষ ফ্যাশন শো-টি বারিশা হকের উপস্থিতিতে এক ভিন্ন মাত্রায় নতুন প্রাণ পেল।
