×

বিনোদন

‘শেরশাহ’ নিয়ে ফের অজয় দেবগণের মুখোমুখি করণ জোহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৫:২২ পিএম

‘শেরশাহ’ নিয়ে ফের অজয় দেবগণের মুখোমুখি করণ জোহর

মুক্তি পেল ‘শেরশাহ'র টিজার

‘শেরশাহ’ নিয়ে ফের অজয় দেবগণের মুখোমুখি করণ জোহর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুক্তি পেল বলিউডের চর্চিত প্রেমিক যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ‘শেরশাহ’ ছবির টিজার। আর ঝলকেই থাকল বিরাট ধামাকা, আগামী ১২ই অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেতে চলেছে এই ছবি, সুতরাং ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধক ছবি নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ হতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও অজয় দেবগণের। কারণ কয়েকঘন্টার অন্তরালে, ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। খবর হিন্দুস্তান টাইমসের।

‘শেরশাহ’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর, সুতরাং এই নিয়ে দ্বিতীয়বার ছবি নিয়ে যুদ্ধে নামছেন করণ-অজয়। ২০১৬ সালে একই দিনে মুক্তি পেয়েছিল কেজোর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগণের ‘শিবায়’। সেই নিয়ে করণ-কাজলের দীর্ঘদিনের বন্ধুত্বেও চিড় ধরেছিল বলে শোনা যায়।

‘শেরশাহ’-র মাত্র দেড় মিনিটের টিজারে ছবির প্রেক্ষাপট স্পষ্ট করে দেওয়া হয়েছে। কার্গিল যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে এই ছবি, তবে ফোকাসে নিঃসন্দেহে ক্যাপ্টেন বিক্রম বত্রা। যে ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কার্গিল যুদ্ধের সময়কার বেশকিছু রিয়েল ফুটেজ উঠে এসেছে ‘শেরশাহ’র টিজারে। দেখানো হয়েছে ক্যাপ্টেন বিক্রম বত্রাকেও, নিজের মুখে বিক্রমকে বলতে শোনা গেল কেন তাকে ‘শেরশাহ’ বলা হত ইন্ডিয়ান আর্মিতে। এই যুদ্ধ ছিল ভারতের প্রথম 'টেলিভাইজড' যুদ্ধ, ব্যাটেল ফিল্ড থেকে সরাসরি এই যুদ্ধ টিভির পর্দায় তুলে ধরেছিল সংবাদমাধ্যম, চরম উতকন্ঠার সঙ্গে টেলিভিশন সেটের সঙ্গে কার্যত সেঁটে গোটা দেশ।

কার্গিল যুদ্ধের হিরো শহীদ ক্যাপ্টেন বত্রা। ‘পয়েন্ট ৪৮৭৫’ উদ্ধার করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এই তরুণ অফিসার। মরণোত্তর পরম বীর চক্রে সম্মানিত করা হয় তাকে।

এদিন প্রযোজক করণ জোহর এই ছবির টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, একজন অসীম সাহসী মানুষের অদম্য লড়াই আর সাহসিকতার গল্প। শেরশাহ আসছে আমাজন প্রাইমে, আগামী ১২ অগস্ট।

গত বছর জুলাইতে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, কিন্তু করোনার জেরে আটকে যায় মুক্তি। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘শেরশাহ’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে বিষ্ণ বর্ধন। ক্যাপ্টেন বত্রার বাগদত্ত ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App