×

বিনোদন

তোপের মুখে জাভেদ আখতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

তোপের মুখে জাভেদ আখতার

জাভেদ আখতার

তোপের মুখে জাভেদ আখতার

ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সঙ্গে তালেবানের তুলনা করে হুমকির মুখে পড়লেন চলচ্চিত্রকার কবি জাভেদ আখতার। বর্ষীয়ান এ শিল্পীর বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এরূপ মন্তব্যের জন্য জাভেদকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলেও হুমকি দিয়েছেন দলটির নেতা রাম কদম।

গত শুক্রবার আরএসএসের সঙ্গে তালেবানের তুলনা করেছিলেন জাভেদ আখতার। এরপর শনিবার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম হুমকি দিয়ে বলেন, ‘জাভেদ আখতার যদি আরএসএসের কাছে ক্ষমা না চান, তাহলে তার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো ফিল্ম দেখাতে দেয়া হবে না।’

তিনি টুইট করে বলেন, ‘জাভেদ আখতারের বিবৃতি শুধু লজ্জাজনক নয়, তা সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের কোটি কোটি অনুগামীর কাছে দুঃখজনক ও আপত্তিকর।’ রাম কদম আরো বলেন, ‘ওই মন্তব্য করার আগে জাভেদ আখতারের ভাবা উচিত ছিল আরএসএস মতাদর্শের লোকজনই এখন সরকার চালাচ্ছেন।

তারা রাজধর্ম পালন করছেন। তারা যদি তালেবান হতেন, তাহলে জাভেদ আখতার কি ওই মন্তব্য করতে পারতেন? সংঘের কর্মীরা মানুষের উপকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের কাছে জাভেদ আখতারকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে আরএসএসকে নিয়ে জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যেই হোক না কেন। তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন তাদের মানসিকতাও কিছু আলাদা নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App