×

বিনোদন

‘জলে জ্বলে তারা’য় মিথিলা-নাঈম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৬:৫৮ পিএম

‘জলে জ্বলে তারা’য় মিথিলা-নাঈম

‘জলে জ্বলে তারা’ সিনেমার দুই অভিনেতা নাঈম ও মিথিলা

‘জলে জ্বলে তারা’য় মিথিলা-নাঈম

গত চার মাস ধরে নতুন নতুন সিনেমার খবর দিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তবে সে সব সিনেমা ঢালিউডে নয়, নির্মিত হচ্ছে টলিউডে। তা ছাড়াও দুর্গাপূজার চোখ জুড়ানো ফটোশুটে সরগরম টলিপাড়া। সম্প্রতি মিথিলার আরেকটি নতুন সিনেমার খবর জানা গেছে। এই সিনেমা অবশ্য বাংলাদেশের। সিনেমার নাম তার ‘জলে জ্বলে তারা’।

ওই সিনেমায় মিথিলার নায়ক হিসেবে থাকছেন এফএস নাঈম। সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। এ প্রসঙ্গে মিথিলা বলেন, আমাকে ছাড়াই সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে! আমি তখন কলকাতায় ছিলাম। সেখান থেকে অরুণদার সঙ্গে পুরো বিষয়টি চূড়ান্ত করি। গত সপ্তাহে ঢাকায় ফিরেছি এবং গতকাল চুক্তিবদ্ধ হয়েছি। আর শুটিংয়ে ঢুকছি আজ থেকে।’ সিনেমাতে নাঈম-মিথিলা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, এটি মূলত একটি নদী এবং একজন নারীর গল্প। সিনেমায় নারী চরিত্রের নাম তারা। আমি সেই চরিত্রেই অভিনয় করছি। এই সিনেমা আমার জন্য বিশেষ কাজ। কারণ এর আগে আমি যা করেছি তার প্রায় সবই আরবান চরিত্র। এবারই প্রথম গ্রামীণ পোড়খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। সেজন্যই মূলত কাজটি করছি।

টিভি পর্দার লম্বা ক্যারিয়ার পেরিয়ে গত বছর মিথিলার ‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। অনন্য মামুনের এই ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি কলকাতায় যুক্ত হয়েছেন টলিউডের তিনটি সিনেমায়। প্রথমটি রাজর্ষি দে’র ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App