×

ইউরোপ

স্পেনে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:০৩ এএম

স্পেনে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। ছবি : সংগৃহীত

গত কয়েক দশকের মধ্যে স্পেনে সবচেয়ে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫৮ জনের প্রাণহানি ঘটেছে। বন্যার কারণে বহু মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার স্পেনের মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস একটি সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত মোট ১৫৮ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে এবং এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িগুলো পরস্পরের ওপর ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে এবং মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী। 

আরো পড়ুন : তুরস্কে সন্ত্রাসী হামলা: নিহত ৫, আহত ২২

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমাদের অগ্রাধিকার হলো মৃতদেহ এবং নিখোঁজদের সন্ধান করা। যাতে তাদের পরিবারের দুঃখ লাঘব করা যায়। 

বৃহস্পতিবার পেদ্রো সানচেজ  ভ্যালেন্সিয়ায় জরুরি পরিষেবা এবং আঞ্চলিক কর্মকর্তাদের সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞানীরা এই ভয়াবহ ঘটনার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। স্পেনে ক্রমবর্ধমান তাপমাত্রা ও খরার পাশাপাশি ভূমধ্যসাগরের পানির উচ্চ তাপমাত্রাও এই দুর্যোগের পেছনে একটি কারণ বলে ভাবা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণ করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাগতে পারে। উদ্ধারকারীরা বন্যার কারণে বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App