×

ইউরোপ

সেউতা সংকটে ইইউর জরুরি বৈঠক মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম

সেউতা সংকটে ইইউর জরুরি বৈঠক মঙ্গলবার

ছবি : সংগৃহীত

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় আকস্মিক অভিবাসী প্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংকট মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ ও উত্তেজনা বাড়তে থাকায় আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বৈঠকটি অনুষ্ঠিত হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী সেউতায় প্রবেশের পর সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইইউর বহিঃসীমান্ত আরো শক্তিশালী করা এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সদস্য দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে।

এদিকে ফিনল্যান্ড ও ডেনমার্কের সমর্থনে ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করেছে। ইতালির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে স্পেন একে ‘স্বার্থপর, বিভাজনমূলক ও বেআইনি’ বলে অভিহিত করেছে।

আরো পড়ুন : স্পেনে ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের ঢল, ইউরোপজুড়ে উদ্বেগ

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই সেউতায় প্রবেশ করা অভিবাসীদের অধিকাংশই ইতোমধ্যে ফিরে গেছেন। তবে সীমান্ত পারাপারের এই আকস্মিক ঢলে এখন পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে।

ইইউ সদস্য রাষ্ট্রগুলোর যৌথ চিঠিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে প্রবেশ করা সম্ভব’- এমন ধারণা ছড়িয়ে পড়া একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। এতে আরো অভিবাসী সীমান্ত অতিক্রমে উৎসাহিত হতে পারে এবং অভিন্ন অভিবাসন নীতির প্রতি আস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্ব করছে। তাই ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের কাছে পাঠানো ওই চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও বেলজিয়ামসহ ২২ জন নেতা স্বাক্ষর করেছেন।

অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে পাঠানো পৃথক এক চিঠিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কয়েকটি ইউরোপীয় সরকারের পদক্ষেপ নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

সানচেজ দাবি করেন, স্পেন ৪৮ ঘণ্টারও কম সময়ে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং ইউরোপমুখী অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে ঠেকিয়েছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা জানান, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। জলপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নতুন প্রতিবন্ধক নির্মাণের কাজ চলছে। তাঁর ভাষ্য, অধিকাংশ অভিবাসী সেউতা ছেড়ে চলে গেছেন এবং সেখানকার ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক মাসের জন্য স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করেছেন। একই সঙ্গে ফিনল্যান্ড, ফ্রান্স ও পর্তুগালও সীমান্তে তল্লাশি জোরদারের বিষয়টি বিবেচনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App