×

ইউরোপ

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

ছবি : ভোরের কাগজ গ্রাফিক্স

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভ এবং পার্লামেন্টে সরকারের আবাসনসংক্রান্ত প্রস্তাব ব্যর্থ হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদ থেকে দেওয়া টেলিভিশন ভাষণে সানচেজ জানান, আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাষণে সানচেজ বলেন, স্পেনের জনগণের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—তারা নিজেদের এবং দেশের জন্য কেমন ভবিষ্যৎ চান। একই সঙ্গে তিনি সরকারের প্রতি জনগণের সমর্থন নতুন করে নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও জানান।

সম্প্রতি আবাসন সংকট মোকাবিলায় সরকারের প্রস্তাব করা দুটি জরুরি ডিক্রি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হয়। এরপরই আগাম নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত নেন সানচেজ। আবাসনসংক্রান্ত পদক্ষেপ ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন শহরে আবাসন ব্যয় কমানো ও সাশ্রয়ী আবাসনের দাবিতে বিক্ষোভও জোরালো হয়েছে।

সানচেজ স্বীকার করেছেন, তার সরকার কিছু ক্ষেত্রে ভুল করেছে এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সব কাজ করতে পারেনি। তিনি বলেন, অসমতা কমানোসহ সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জনগণের সমর্থন নবায়ন ও সম্প্রসারণ প্রয়োজন।

আবাসন সংকটের প্রতিবাদে মাদ্রিদের কেন্দ্রীয় এলাকা পুয়ের্তা দেল সোলসহ দেশটির বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ হয়েছে। গত শনিবার স্পেনের প্রায় ৫০টি শহরে আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আবাসনসংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হয়। এর মধ্যেই প্রধানমন্ত্রী সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App