×

পরীক্ষা

এসএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

এসএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

ছবি: ভোরের কাগজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। ফলাফলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী সফলভাবে পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।

আরো পড়ুন: এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে শতভাগ পাশ প্রতিষ্ঠান ৬৬৯টি এবং শতভাগ ফেল করেছে এমন প্রতিষ্ঠান ৩১২টি।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি এবং শতভাগ ফেলের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে এবং শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাশের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

চলতি বছর পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।

টাইমলাইন: এসএসসি পরীক্ষা ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে: পেট্রোবাংলা

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে: পেট্রোবাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App