×

পরীক্ষা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট (সোমবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পদার্থবিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-২৫৩) এবং যুক্তিবিদ্যা প্রথমপত্র (বিষয় কোড-১২১) পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে যেসব পরীক্ষার্থী নিজ নিজ কেন্দ্রের মাধ্যমে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, শুধু তারাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় ঢাকা মহানগরের কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজারে বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App