×

আমদানি-রপ্তানি

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

ছবি : সংগৃহীত

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু করা যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখতে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। ফলে আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে এবং দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা সাধারণ ভোক্তাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করে।

বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান। তার ভাষায়, সঠিক তথ্য প্রকাশিত হলে জনসচেতনতা বাড়বে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ কমে আসবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App