×

ফুটবল

রোমাঞ্চকর জয়ে নতুন মৌসুম শুরু লিভারপুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:০৪ এএম

রোমাঞ্চকর জয়ে নতুন মৌসুম শুরু লিভারপুলের

লিভারপুল খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পর্দা উঠলো শুক্রবার (১৫ আগস্ট) রাতে। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লিভারপুল। ম্যাচের ২৩ মিনিটে নতুন সাইনিং হুগো একিতেকে অভিষেক গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। বিরতির পর কোডি গাকপো ব্যবধান ২-০ করেন।

তবে বোর্নমাউথ হাল ছাড়েনি। সেমেনিও ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৮৮তম মিনিটে ফেদেরিকো চিয়েসা এবং যোগ করা সময়ে মোহামেদ সালাহ গোল করে লালদের ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখলো লিভারপুল। গত ১২ মৌসুমে তাদের কোনো হার নেই। এর মধ্যে ৯ ম্যাচে এসেছে জয়।

আরো পড়ুন : মেসিই বিশ্বের সেরা ফুটবলার, বললেন রিয়ালের ‘মাস্তান’

নতুন মৌসুমে দলে যুক্ত হওয়া একিতেকে ও ফ্লোরিয়ান ভার্টজদের পারফরম্যান্সে খুশি আর্নে স্লট। বিশেষ করে একিতেকে অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন।

অন্যদিকে, নিজের গোলের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৮৭ গোল নিয়ে অ্যান্ড্রু কোলের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করে স্মরণ করা হয় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App