×

ফুটবল

ইয়ামালের হ্যাটট্রিকে বিধ্বস্ত ভিয়ারিয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

ইয়ামালের হ্যাটট্রিকে বিধ্বস্ত ভিয়ারিয়াল

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে পরাজিত করে শীর্ষস্থান আরো শক্ত করেছে বার্সেলোনা। দলের তরুণ তারকা লামিনে ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিক জয়ে বড় ভূমিকা রাখে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে নেন ইয়ামাল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিরতির পর ভিয়ারিয়াল একটি গোল শোধ করে ব্যবধান কমালেও কাতালানদের ছন্দে তেমন প্রভাব ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ কাজে লাগিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি, ফলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয়।

আরো পড়ুন : নিজের অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন নেইমার

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

এই জয় কঠিন সূচির আগে দলটির আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। আগামী মঙ্গলবার কোপা দেল’রের সেমিফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থাকায় শিরোপাধারীদের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App