×

ফুটবল

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ এএম

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আর বেশি দেরি নেই। এর মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে।

অভিযোগে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি। এতে কোম্পানিটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। ওই ম্যাচে মাঠে না নেমে গ্যালারিতে বসেই খেলা দেখেন মেসি।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে অন্তত ৩০ মিনিট করে খেলতে হবে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।

এ ঘটনায় বিতর্ক আরো বেড়েছে একটি কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে না খেললেও পরদিন ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে মাঠে নামেন মেসি।

আরো পড়ুন : রেফারিকে 'কাপুরুষ' বলে ৬ নম্বর লালকার্ড দেখলেন আর্জেন্টিনার ফুটবলার

ভিআইডির দাবি, এতে প্রমাণ হয় মেসি পুরোপুরি ফিট ছিলেন এবং চুক্তিভঙ্গ বা অবহেলার কারণেই আগের দিনের ম্যাচে অংশ নেননি।

কোম্পানিটির অভিযোগ, মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। এমনকি গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও তাতে কোনো আর্থিক সুবিধা পাওয়া যায়নি।

আইনি জটিলতার মধ্যেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স দারুণ। ২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই ক্লাবটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App