×

ফুটবল

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:১১ পিএম

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের বিষয়ে সরকারের সঙ্গে ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আলোচনা সফল হলে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এতে দেশের দর্শকদের মধ্যে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই দূর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের অর্থ ব্যয় না করেই দর্শকদের বিশ্বকাপ খেলা দেখানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিনা মূল্যে পাওয়ার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এ প্রক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিটিভি বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব গ্রহণ করবে। এরপর বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলো বিটিভির কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নিয়ে ম্যাচ সম্প্রচার করতে পারবে।

তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আলোচনার চূড়ান্ত ফলাফল আগামী দুই-এক দিনের মধ্যেই জানা যেতে পারে। সংশ্লিষ্টদের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দেশের দর্শকরা নির্বিঘ্নে ২০২৬ বিশ্বকাপের খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ ও বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারত ‘খুনি রাষ্ট্র’ ও বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৪

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৪

মায়ের প্রতি অবহেলার অভিযোগে শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব

মায়ের প্রতি অবহেলার অভিযোগে শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৬.৬৮ শতাংশ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৬.৬৮ শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App