×

ফুটবল

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:০১ পিএম

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে নতুন মাইলফলকের সামনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দেশের হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়ার পথে এই সুপারস্টার।

বিশ্বকাপের গত আসরে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিতে এসেছে মেসিরা।

আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আমরা ঠিক জায়গায় রয়েছি। সকলে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলাফল নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে চাই। নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই।

তিনি আরো বলেছেন, মেসি খেলার জন্য প্রস্তুত আছে। ও আমাদের দলে অপরিহার্য। বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বাকি সকলে তৈরি প্রথম ম্যাচের জন্য। ছোটখাট চোট সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠেছি।

মেসির মাইলফলক স্পর্শ প্রসঙ্গে কোচ বলেছেন, শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন। গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করছে। সকলে ওকে মাঠে দেখতে চান। কারণ মেসির প্রভাব শুধু আর্জেন্টিনায় নয়, পুরো পৃথিবীতেই রয়েছে। মেসি সম্পর্কে খারাপ কিছু বলার মতো নেই। ও সব সময় দলের সঙ্গে থাকে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চোট থেকে ফেরা এমিলিয়ানো মার্তিনেস প্রসঙ্গে কোচ বলেছেন, সে একদম ঠিক আছে। আমার মনে হয় ও খেলবে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ম্যাচে যে কোনও পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সে সব সামলানোর জন্য তৈরি। গত কয়েক বছর ধরে আমরা যে ফুটবলটা খেলছি, সেটাই চালিয়ে যেতে হবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App