×

ফুটবল

নকআউট নিশ্চিত করল কলম্বিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০৩ পিএম

নকআউট নিশ্চিত করল কলম্বিয়া

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার (২৪ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটি আফ্রিকার প্রতিনিধিদের ১–০ গোলে হারায়। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও কোনো দলই গোল করতে পারেনি। কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ এবং ড্যানিয়েল মুনোজ সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। মুনোজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি প্রথমার্ধে অসাধারণ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে ধরে রাখেন। রদ্রিগেজ, দিয়াজ, মোহিকা এবং গুস্তাভো পুয়ের্তার একাধিক শট তিনি রুখে দেন। অন্যদিকে কঙ্গোও কয়েকটি দ্রুত আক্রমণ করে সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

আরো পড়ুন : ফুটবলের জাদুকর মেসির জন্মদিন আজ

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। লুইস দিয়াজ দুইবার বল জালে পাঠালেও একটি ফাউল এবং অন্যটি অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। তার গোলে কলম্বিয়া ১–০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। এখন পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই তারা গ্রুপসেরা হয়ে পরবর্তী পর্বে যাবে। পর্তুগালও দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে পরাজয়ের পরও ডিআর কঙ্গোর নকআউটে ওঠার আশা পুরোপুরি শেষ হয়নি। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে তারা দ্বিতীয় স্থান বা সেরা তৃতীয় দলের একটি হয়ে পরের রাউন্ডে যেতে পারে।

গ্রুপপর্বের শেষ ম্যাচ ২৭ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে। আটলান্টায় ডিআর কঙ্গো ও উজবেকিস্তান মুখোমুখি হবে, আর মায়ামিতে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে খেলবে কলম্বিয়া ও পর্তুগাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App