×

রোগব্যাধি

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া নতুন করে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন: লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

 রোনালদিনহোর সেই জার্সি নিলামে, দাম কত?

রোনালদিনহোর সেই জার্সি নিলামে, দাম কত?

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App