×

ফুটবল

অস্ট্রিয়া-আলজেরিয়ার রুদ্ধশ্বাস ড্র, বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৪০ পিএম

অস্ট্রিয়া-আলজেরিয়ার রুদ্ধশ্বাস ড্র, বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ইরান

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ইরান। ফাইল ছবি

শেষ পর্যন্ত হারলো না কোনো দলই। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের স্কোরলাইন গিয়ে থামলো ৩-৩ গোলে। এই দুই দলের ড্রয়ে কপাল পুড়ল ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা। 

রোববার (২৮ জুন) এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ম্যাচের আগে হিসাব ছিল সহজ। দুই দলেরই সমান ৩ পয়েন্ট। ড্র হলেই দুজনেরই শেষ ৩২ নিশ্চিত। এই সরল সমীকরণই যেন ম্যাচটার ওপর একটা অস্বস্তিকর ছায়া ফেলেছিল। অনেকেই মনে করছিলেন, হয়তো ‘সমঝোতার ড্র’ হবে, ফুটবলের ইতিহাসে বহুবার দেখা সেই অদৃশ্য চুক্তি। ১৯৮২ সালের ‘ডিসগ্রেস অব গিহন’-এর ভূতও যেন ভেসে বেড়াচ্ছিল। কিন্তু মাঠে নামার পর অস্ট্রিয়া ও আলজেরিয়া যেন সেই সন্দেহকে অপমান করে তাড়িয়ে দিল। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে, সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান। নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আর আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অথচ ম্যাচটি ড্র না হয়ে যেকোনো ফল এলেই ভাগ্য খুলে যেত ইরানের। বিশ্বকাপ থেকে বাদ পড়তো পরাজিত দল। 

ফলে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের নাটকীয় ফলের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে ইরানকে। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া-যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠতো ইরান। কিন্তু কালাইদজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোল সেই সম্ভাবনা শেষ করে দেয়। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইরান।

গ্রুপ ‘জি’তে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর-তিন দলের বিপক্ষেই সমতায় শেষ হয়েছিল তাদের ম্যাচ। শেষ পর্যন্ত সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা জিইয়ে ছিল তাদের। তবে সে জন্য নানা সমীকরণ মেলাতে হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে নতুন ডিসি নিয়োগ

সিলেটে নতুন ডিসি নিয়োগ

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App