×

ফুটবল

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে ইতিহাস গড়ে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার ৯টি দেশ।

এর মধ্যে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া রয়েছে।

এর আগে মাত্র ছয়টি আফ্রিকান দেশ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কয়েকটি দল একাধিকবার সুযোগ পেয়েছিল। অন্যদিকে ২০১৪ ও ২০২২ সালে দুটি দল নকআউট পর্বে উঠেছিল।

২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবারও তারা অনেক দূর যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে, বিশেষ করে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করেছে।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমক দিয়েছে কেপ ভার্দে। এছাড়াও কঙ্গোর মতো দলের রাউন্ড অফ ৩২-এ উঠে আসা ছিল বেশ চমকপ্রদ। নকআউটে ইংল্যান্ডের মুখোমুখি হবে দেশটি।

এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর সমাপ্তির মধ্য দিয়ে আলজেরিয়া পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে একেবাবে শেষমুহূর্তে রিয়াদ মাহরেজ গোল করে গোল দিয়ে দলকে এগিয়ে দেন। ফলে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App