×

ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের আগে দলটির ওপর নেমে এসেছে বড় ধরনের বিতর্ক।

কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ও'গ্লোবো জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে নিউজিল্যান্ডের আইনে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

অভিযোগের সূত্রপাত গত মার্চে। সে সময় নিউজিল্যান্ডে চিলি, নিউজিল্যান্ড ও কেপ ভার্দেকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভাষাগত সহায়তার জন্য কেপ ভার্দে দলের সঙ্গে একজন ব্রাজিলিয়ান নারী দোভাষী হিসেবে কাজ করছিলেন। পরবর্তীতে তিনি মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কেপ ভার্দে দলের হোটেলের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সেখানে গেলেও পরে তিনি বুঝতে পারেন সেটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়, বরং একটি পার্টি। শরীর খারাপ লাগায় তিনি নিজের কক্ষে ফিরে যান। এরপর মেন্দেস জোর করে তাঁর কক্ষে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলা ৩৬ বছর বয়সী মেন্দেসের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর বিশ্বকাপ শুরুর আগেই নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন ঘটনাটি ফিফার নজরে আনে। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল জানিয়েছেন, ফিফা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগী নারী প্রথমে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে সহায়তা চেয়েছিলেন। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে তিনি পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে তদন্ত চলছে।

নিউজিল্যান্ডের আইনে যৌন নিপীড়নের মতো অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। অভিযোগ আদালতে প্রমাণিত হলে মেন্দেস সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের প্রস্তুতির মধ্যেই অধিনায়কের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ কেপ ভার্দে শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে রায়ান মেন্দেস, তাঁর আইনজীবী কিংবা কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক, লক্ষণ-ঝুঁকি ও প্রতিরোধের উপায়

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক, লক্ষণ-ঝুঁকি ও প্রতিরোধের উপায়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App