×

ফুটবল

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন ব্রাজিল কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:১২ এএম

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন ব্রাজিল কোচ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল- নেইমারকে কি এবার শুরুর একাদশে দেখা যাবে?

আনচেলত্তির বক্তব্যে অবশ্য স্পষ্ট ইঙ্গিত মিলেছে, জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা খুব বেশি নয়।

ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে তিনি ঠিক কতক্ষণ খেলবেন, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। প্রায় ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলের জার্সিতে ফেরেন এই তারকা ফরোয়ার্ড।

সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার নিজেকে দারুণভাবে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য প্রস্তুত।’

অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও মনে করেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘শেষ ম্যাচে কুনিয়াকে নির্দিষ্ট কোনো অবস্থানে না রাখায় আমরা বাড়তি সুবিধা পেয়েছি। প্রতিপক্ষের জন্য আমাদের পরিকল্পনা বোঝা কঠিন করতে খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। ব্রুনো, পাকেতা ও কুনিয়া- এই তিনজন গত দুই ম্যাচে সেই পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে।’

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে ব্রাজিল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। এরপর আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App