×

ফুটবল

মেসির পাশে এমবাপ্পে, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

মেসির পাশে এমবাপ্পে, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

ছবি : সংগৃহীত

প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কঠিন জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর ম্যাচের একমাত্র গোলটি করে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির সমান সাত গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ২৩তম আসরের গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন এমবাপ্পে। বর্তমানে তার ও মেসির দুজনেরই গোলসংখ্যা সাত।

ম্যাচের ৭০তম মিনিটে ডি-বক্সের ভেতরে দিয়েগো গোমেজের ফাউলের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন অনফিল্ড রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপ্পে। বিশ্বকাপে এটি ছিল তার ১৯তম ম্যাচে ১৯তম গোল।

পুরো ম্যাচজুড়েই প্যারাগুয়ের খেলোয়াড়রা শারীরিকভাবে আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

আরো পড়ুন : আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

ম্যাচ শেষে অধিনায়ক এমবাপ্পের প্রশংসা করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, প্রথম দিন থেকেই ওর মধ্যে জয়ের ক্ষুধা ছিল। মাঠে যেমন সেরা খেলোয়াড়, তেমনি মাঠের বাইরে পুরো দলের প্রতিনিধিত্বও করে।

ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। প্রথমার্ধে আন্দ্রেস কুবাসের ফাউলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে কিছু সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই উত্তেজনার রেশ ছিল ম্যাচ শেষেও।

খেলা শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল হ্যান্ডশেক করতে এগিয়ে এলে এমবাপ্পে তা এড়িয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে গিল ফরাসি অধিনায়কের পিঠ লক্ষ্য করে বল ছুড়ে মারেন।

ম্যাচ শেষে এমন আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এমবাপ্পে। তিনি বলেন, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। প্রয়োজনে হাত নোংরা করতেও প্রস্তুত ছিলাম। ওরা হয়তো ভেবেছিল আমরা স্যুট-টাই পরে খেলতে নামব, কিন্তু আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম।

গোল্ডেন বুটের লড়াই

চলতি বিশ্বকাপে এখন গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। দুজনেরই গোল সাতটি। তবে গোলে সহায়তার সংখ্যায় এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এমবাপ্পে। যদিও মেসি তার চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন।

পাঁচটি করে গোল নিয়ে এরপরই রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং নরওয়ের আর্লিং হালান্ড। চারটি করে গোল করেছেন উসমান দেম্বেলে, মিকেল ওইয়ারজাবাল, ইসমাইলা সার ও ভিনিসিয়ুস জুনিয়র।

অন্যদিকে, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এখন পর্যন্ত টুর্নামেন্টটি খুব একটা সফল হয়নি। চার ম্যাচে তার গোলসংখ্যা তিনটি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো যেসব দেশ

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো যেসব দেশ

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App