×

ফুটবল

শেষ আটে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

শেষ আটে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠা ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখন মরক্কো।

ফিলাডেলফিয়ায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় ফ্রান্সকে। শেষ পর্যন্ত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। ৭০তম মিনিটে বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে ডি-বক্সে ঢোকার সময় গোমেজের ট্যাকলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেন ফরাসি অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপে ক্যারিয়ারের ১৯তম গোলও পূর্ণ করেন তিনি। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত গোল নিয়ে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন এমবাপ্পে। তবে গোল সহায়তায় এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত শীর্ষে রয়েছেন তিনি।

আরো পড়ুন : মেসির পাশে এমবাপ্পে, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

এর আগে শেষ আটের টিকিট নিশ্চিত করে মরক্কো। শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়া যাত্রা অব্যাহত রাখে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে তিন গোল করে জয় নিশ্চিত করে আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের দল।

আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ফিরিয়ে আনবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি, যেখানে ফ্রান্সের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল মরক্কোর।

এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে অ্যাটলাস লায়নরা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায় কোয়ার্টার ফাইনালের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

জুনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

জুনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App