×

ফুটবল

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

ছবি : সংগৃহীত

পেনাল্টি থেকে নেইমারের শেষ মুহূর্তের গোল ব্রাজিলকে ক্ষণিকের আশা দেখিয়েছিল। তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। অন্যদিকে, শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। দ্বিতীয় মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন বের্গা। যদিও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।

এরপর গোল করার দারুণ সুযোগ পায় ব্রাজিল। মাতেউস কুনিয়াকে বক্সের ভেতরে ফাউল করা হলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে আসেন ব্রুনো গিমারেস। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ড।

পেনাল্টি মিসের পরও একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের কোণাকুণি শট এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সুযোগ—দুটিই ব্যর্থ করে দেন নাইল্যান্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। গোলরক্ষকের সঙ্গে একা হয়েও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন তিনি। পরে এই ব্যর্থতার মূল্যই দিতে হয় ব্রাজিলকে।

আরো পড়ুন : বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ ধস

ম্যাচের ৮০তম মিনিটে আন্দ্রেয়াস শেলডারুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এরপর মার্টিন ওডেগার্ডকে বক্সের বাইরে ফাউল করায় ব্রাজিল অধিনায়ক নেইমার সরাসরি লাল কার্ড দেখেন, ফলে শেষ সময় ১০ জনের দলে পরিণত হয় সেলেসাওরা।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট গোলরক্ষক আলিসন বেকারের হাত ফসকে জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

যোগ করা সময়ে কাসেমিরোকে বক্সের ভেতরে ফাউল করলে ব্রাজিল আরো একটি পেনাল্টি পায়। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। এটি ছিল জাতীয় দলের হয়ে তার ৮০তম গোল।

তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ২-১ গোলের জয় নিশ্চিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রাখে ইউরোপের দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App