×

ফুটবল

নরওয়ের জয়ের নায়ক গোলরক্ষক নাইল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম

নরওয়ের জয়ের নায়ক গোলরক্ষক নাইল্যান্ড

নরওয়ের গোলরক্ষক এরিয়ান নাইল্যান্ড। ছবি : সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলের প্রশংসায় যখন মুখর ফুটবলবিশ্ব, তখন আড়ালেই থেকে গেছে দলের গোলরক্ষক এরিয়ান নাইল্যান্ডের অসাধারণ পারফরম্যান্স। অথচ তার দুর্দান্ত সেভগুলো না থাকলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল একের পর এক আক্রমণ শানালেও গোলপোস্টের নিচে অদম্য প্রাচীর হয়ে দাঁড়ান নাইল্যান্ড। প্রথমার্ধেই পেনাল্টি পায় ব্রাজিল। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, এগিয়ে যাবে সেলেসাওরা। কিন্তু ব্রুনো গুইমারাসের নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের এই গোলরক্ষক। তার সেই সেভ পুরো ম্যাচে নরওয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

পেনাল্টি রুখেই থেমে থাকেননি নাইল্যান্ড। প্রথমার্ধের শেষদিকে ম্যাথিউস কুনহার দূরপাল্লার শট এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ভলি দারুণ দক্ষতায় প্রতিহত করে দলকে নিশ্চিত বিপদের হাত থেকে বাঁচান তিনি।

আরো পড়ুন : যে সাত ভুলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল নিয়ে তিনি একা গোলরক্ষকের মুখোমুখি হলেও অসাধারণ ক্ষিপ্রতায় এগিয়ে এসে সেই সুযোগও নষ্ট করে দেন নাইল্যান্ড।

পুরো ম্যাচজুড়ে ভিনিসিয়ুস জুনিয়রের গতিময় আক্রমণও বারবার ব্যর্থ করে দিয়েছেন এই গোলরক্ষক। শেষ মুহূর্তে নেইমারের নেওয়া পেনাল্টি থেকে গোল হলেও ৯০ মিনিটে ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগকে যেভাবে আটকে রেখেছেন, তাতে নরওয়ের জয়ে হালান্ডের জোড়া গোলের পাশাপাশি নাইল্যান্ডের অবদানও ছিল সমান গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

১২ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় আছড়ে পড়লো টাইফুন ‘বাভি’, জরুরি সতর্কতা

গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় আছড়ে পড়লো টাইফুন ‘বাভি’, জরুরি সতর্কতা

জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App