×

ফুটবল

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হোর্হে জেসুস। 

পর্তুগাল দলের জন্য রোনালদো কখনোই সমস্যা নন বলে এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে পর্তুগালের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় জেসুসের নাম। পরে সংবাদ সম্মেলনে রোনালদোর ব্যাপারে পরিষ্কার বার্তা দিয়েছেন ৭১ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ।

দেশটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তাকে দলে রাখতেই চান জেসুস। তার ভাষায়, ‘ক্রিস্তিয়ানো কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হতে পারে না।’ এসময় জেসুস সাফ জানান, তার পরিকল্পনায় সবসময়ই থাকবেন রোনালদো।

তিনি বলেন, যত দিন সে (রোনালদো) খেলবে এবং দলে বাছাইয়ের মতো অবস্থায় থাকবে, তত দিন আমি তাকে দলে নেব। অবশ্যই জাতীয় দলের স্বার্থ বিবেচনায় যে সীমা ও শর্ত আমি ঠিক করব, তার মধ্যেই।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে তুমুল। রবার্তো মার্তিনেজের অধীনে শেষ ষোলোতেই স্পেনের কাছে বিদায় নেয় পর্তুগাল। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিন গোল করেন রোনালদো।

তবে তিন ম্যাচে পাননি গোলের দেখা। বিশেষ করে স্পেনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে নিজের ছায়া হয়েই ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। পরে তিনি জানিয়েছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্ত এখনও নেননি। 

জেসুস জানিয়েছেন, এখনও রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়নি। তবে খুব শিগগিরই দুজন বসবেন তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে।

তিনি জানান, এখনও রোনালদোর সঙ্গে আমার কথা হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত, সে কখনোই জাতীয় দলের জন্য বা আমার জন্য সমস্যা হবে না। সে পর্তুগিজ ফুটবলের প্রতীক ও জাতীয় দলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে রোনালদোর কোচ ছিলেন জেসুস। তার অধীনেই লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি। দলকে চ্যাম্পিয়ন করার পথে রোনালদোও ছিলেন দারুণ ছন্দে।

সব মিলিয়ে আল নাসরের জার্সিতে জেসুসের অধীনে ৩৩ ম্যাচ খেলে ২৯ গোল করেছিলেন রোনালদো। প্রতি ম্যাচে গড়ে খেলেছেন ৮৭ মিনিট করে। জেসুর আল নাসর ছাড়লেও, রোনালদো থেকে গেছে সৌদির ক্লাবটিতে।

শুধু তাই নয়, আল-নাসরে ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জেসুসের কাছে জানিয়েছেন, ‘আমি জানি সে আল-নাসরেই খেলতে চায়। সে আমাকে সব সময় বলত, আমি আল-নাসরেই ক্যারিয়ার শেষ করব।’

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন জেসুস। সেই বিশ্বকাপের যৌথ আয়োজক হবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App