×

ফুটবল

ভিসা ছাড়া যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

ভিসা ছাড়া যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। নতুন এ তালিকায় বাংলাদেশের অবস্থা উঠে এসেছে ৯৭তম, যা উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। 

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক সূচকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই (ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে) কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এবারের সূচকে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য মূল্যায়ন করা হয়েছে।

আরো পড়ুন: মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা একই সুবিধায় ৩৭টি গন্তব্যে যেতে পারতেন।

গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম  ছিল। এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম স্থানে ছিল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App