×

ফুটবল

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

ফাইল ছবি

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বড় অঙ্কের বেতন ও দল পরিচালনায় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব নিতে রাজি হননি তিনি।

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের অধ্যায় শেষ করার পর গার্দিওলাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় এফআইজিসি। ইতালীয় সংবাদমাধ্যমের দাবি, তাকে আকর্ষণীয় পারিশ্রমিকের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এবং স্কোয়াড গঠনে পূর্ণ স্বাধীনতার আশ্বাস দেওয়া হয়েছিল।

আরো পড়ুন: বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

তবে প্রস্তাবটি নিয়ে কিছুদিন ভাবার পর ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়ে দেন, আপাতত নতুন কোনো দলের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই। টানা কোচিংয়ের ব্যস্ত সূচির পর তিনি পরিবারকে সময় দিতে, বিশ্রাম নিতে এবং কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে চান।

ম্যানচেস্টার সিটি ছাড়ার সময়ও গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পরই নতুন কোনো ক্লাব বা জাতীয় দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই। ইতালির প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সেই অবস্থানই আবারও স্পষ্ট করলেন তিনি।

গার্দিওলার না বলায় ইতালির নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। এর আগে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হলেও তিনি ব্রাজিলেই থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে ইতালির সম্ভাব্য কোচ হিসেবে আন্দ্রিয়া পিরলো এবং ইউরো ২০২০ জেতানো সাবেক কোচ রবার্তো মানচিনির নাম আলোচনায় রয়েছে। এখন দেখার বিষয়, আজ্জুরিদের পুনর্গঠনের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে তুলে দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App