×

ফুটবল

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

ছবি : সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচ শুরুর সময় এখনও জানানো হয়নি।

ভারতীয় ফুটবলের জন্য এটি এক ঐতিহাসিক উপলক্ষ। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর এত উঁচু অবস্থানে থাকা কোনো দলের বিপক্ষে কখনও খেলেনি ভারত। ২০১১ সালে এই স্টেডিয়ামেই আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি, তবে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার ভারত মুখোমুখি হবে ব্রাজিলের।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ শেষে তারা ভারতে আসবে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিল ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর কলকাতায় খেলবে।

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ভারতের মতো দেশে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের। কারণ, ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজিল-সমর্থক রয়েছে ভারতেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সমর্থকরা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে এবং সেই আবেগের অংশ হতে মুখিয়ে রয়েছে দলটি।

কোচ কার্লো আনচেলত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসদের মতো তারকাদের কলকাতায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটি প্রীতি ম্যাচ হওয়ায় সব তারকা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App