×

ফুটবল

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশের এই কিংবদন্তি ফুটবলার ২০০৯ সাল থেকে সংস্থাটির সভাপতির দায়িত্বে আছেন।

দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেই সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে তিনি আরো এক মেয়াদের দায়িত্ব পাচ্ছেন।

সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না, এ রকম ধারা ছিল। তবে, গত বছর গঠনতন্ত্র সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখন, অনেকটাই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন।

আরো পড়ুন: যে কারণে ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে ভোটগ্রহণ ছাড়াই কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হন। সেই বিধানেই নতুন মেয়াদ নিশ্চিত হয়েছে সালাউদ্দিনের।

গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বিধান বাতিল করা হয়। ফলে বর্তমানে ৭১ বছর বয়সি কাজী সালাউদ্দিন নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্য হয়েছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৬ কোটি চোখ এখন জাতীয় সংসদের দিকে: ভারপ্রাপ্ত স্পিকার

৩৬ কোটি চোখ এখন জাতীয় সংসদের দিকে: ভারপ্রাপ্ত স্পিকার

‘নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার’

জলবায়ু পরিবর্তন ‘নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার’

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App