×

ফুটবল

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

ছবি : সংগৃহীত

শোকের আবহে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। দলের অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মেক্সিকোর ক্লাব মনতেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচটি শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। তবে বাবার মৃত্যুর কারণে ম্যাচটিতে খেলেননি মেসি। তিনি আর্জেন্টিনার রোজারিওতে ফিরে গেছেন।

মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির অধিনায়কের দায়িত্ব পালন করেন তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল। ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর গোলটি মেসিকে উৎসর্গ করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর কাছ থেকে পাস পান দি পল। এরপর ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলের পরপরই জার্সি খুলে ফেলেন দি পল। জার্সির নিচে ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। সেটি দর্শকদের সামনে তুলে ধরে শোকের সময়ে সতীর্থের প্রতি সমর্থন জানান তিনি।

মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই ইন্টার মায়ামির পক্ষ থেকে শোক জানানো হচ্ছিল। ম্যাচ শুরুর আগে নু স্টেডিয়ামের পর্দায় হোর্হে মেসির নাম প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মায়ামির খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ড।

মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটেও গ্যালারিতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন এবং পতাকা ওড়ান। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়েরজা, লিও’ অর্থাৎ, ‘শক্ত থাকো, লিও।’

৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। আর্জেন্টিনা জাতীয় দল এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাবার ব্যক্তিগত স্মরণসভায় অংশ নিতে মেসি রোজারিওতে ফিরে গেছেন। শনিবার রাতেই তাকে সেখানে পৌঁছাতে দেখা যায়।

তবে মেসিবিহীন ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি ইন্টার মায়ামি। দি পলের গোলে এগিয়ে যাওয়ার পরও মনতেরের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। লিগস কাপে এটি ছিল মায়ামির দ্বিতীয় ম্যাচ।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল নকআউট পর্বে জায়গা পাবে। দুই ম্যাচের একটিতে হেরে ইন্টার মায়ামি বর্তমানে নবম অবস্থানে রয়েছে। লিগ পর্বে দলটির তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ১২ আগস্ট লিওনের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App