×

ফুটবল

'গোল্ডেন শু' আবারও হ্যারি কেইনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

'গোল্ডেন শু' আবারও হ্যারি কেইনের

ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন তিনি।

আগামী ১৯ আগস্ট বায়ার্ন মিউনিখের জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কেইনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। দ্বিতীয়বার গোল্ডেন শু জয়ের মাধ্যমে একাধিকবার এই পুরস্কার জেতা তারকাদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার।

এই তালিকায় কেইনের ওপরে রয়েছেন কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন কেইন। ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭৩টি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি গোল। এক মৌসুমে তাঁর এই গোলসংখ্যা একবিংশ শতাব্দীর দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে তাঁর ওপরে রয়েছেন শুধু লিওনেল মেসি, যিনি ২০১১-১২ মৌসুমে আরও বেশি গোল করেছিলেন।

বুন্দেসলিগাতেও নিজের গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন কেইন। টানা তৃতীয়বারের মতো জার্মান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।

এ ছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার কৃতিত্বও অর্জন করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

জাতীয় দলেও কেইনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশ্বকাপ ও বাছাইপর্বে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বমঞ্চে ১৯৬৬ সালের পর নিজেদের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে।

একদিকে গোলের পর গোল করে রেকর্ড গড়া, অন্যদিকে ক্লাব ও জাতীয় দলের নেতৃত্ব সব মিলিয়ে হ্যারি কেইনের ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো দ্বিতীয় ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের মাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App