×

সরকার

আইন উপদেষ্টা

১০ দিনের মধ্যে আয়ের হিসাব জমা দেয়ার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১১:৫৬ এএম

১০ দিনের মধ্যে আয়ের হিসাব জমা দেয়ার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

এসময় আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ২০২৪ এর গণহত্যার বিচার করা সম্ভব। জাতিসঙ্ঘের তদন্ত টিম এ কাজে সহায়তা করবে বলে জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কার ও আইন সংশোধন করা হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার। 

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার হবে। ৩১ আগস্ট এর মধ্যে সারাদেশের এ ধরনের মামলা প্রত্যাহার করা হবে জানান আইন উপদেষ্টা।

আরো পড়ুন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী?

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী? ভুল করলেন কর্মকর্তা, বিল পেলেন নাগরিক—এ কেমন প্রশাসনিক ন্যায়বিচার?

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App