×

সরকার

পুলিশের কত অস্ত্র উদ্ধার হলো, জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম

পুলিশের কত অস্ত্র উদ্ধার হলো, জানা গেলো

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে থানাগুলোতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়। এ সময় থানা থেকে লুট করা হয় পুলিশের ব্যবহৃত অস্ত্র। লুট হওয়া সেসব অস্ত্রের মধ্যে ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১৯ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

সদর দপ্তরের তথ্যমতে, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২ টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে কাছের থানায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে সারাদেশে ৬৩৯টি থানার সবগুলোতে কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন : থানার লুট করা পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App