×

সরকার

নতুন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

নতুন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন

প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করা হবে। ছবি : সংগৃহীত

নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সকল সংস্থা/কোম্পানির নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগে পাঠাতে হবে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনায় সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করা হবে।

নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

আরো পড়ুন : সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App