×

সরকার

আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে আবেদন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-অ্যাডভোকেট তৌফিকা করিম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আবেদন করা হয়েছে।  দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় এমন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা দেশে ও বিদেশে বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করে, দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্ত করতে বলা হয়েছে। এছাড়া, তদন্ত শেষে চূড়ান্ত চার্জশিট দাখিল করে, সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদনও করা হয়েছে।  

এছাড়া, তৌফিকা করিমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা দেশে ও বিদেশে রয়েছে। তার বিরুদ্ধে একই ধারায় তদন্ত এবং সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App