×

সরকার

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় তিনটি বড় সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৩ আগস্ট) যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনটি সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, মোট ১৪ হাজার পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যরাও মাঠে রয়েছেন। আমরা কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি দেখছি না।

জাতীয় শহীদ মিনারে জনসমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে আয়োজন করা হয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো পড়ুন : কর্মদিবসে একাধিক সমাবেশে অচল ঢাকা, দুর্ভোগে যাত্রীরা

ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। অপরদিকে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’ শীর্ষক ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

বড় আকারের এসব সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি চলছে বলে জানিয়েছে ডিএমপি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App