×

সরকার

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলি আকবার আজিজী বলেন, আমরা কোনো চাপে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পদত্যাগ করেছি। আমাদের চেয়ারম্যান চলে গেছেন, তাই আমার এখানে বেশি কিছু বলা যাবে না।

তিনি জানান, পদত্যাগের সময় তার গাড়ি থেকে দুদকের পতাকা নামিয়ে ফেলা হয়েছে।

আরো পড়ুন : বিলবোর্ডে নিজের ছবি দেখে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেনকে ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সময় দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়। আবদুল মোমেনকে ২০১৩ সালে জ্যেষ্ঠ সচিব থাকা অবস্থায় তৎকালীন আওয়ামী লীগ সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে পুনঃনিযুক্ত হন এবং পরে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App