×

সরকার

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

গর্ভাবস্থায় নিজের অভিজ্ঞতা জানালেন সমান্থা

গর্ভাবস্থায় নিজের অভিজ্ঞতা জানালেন সমান্থা

ভারতকে নাস্তানাবুদ করা সেই যুদ্ধবিমান কবে আসছে বাংলাদেশে?

ভারতকে নাস্তানাবুদ করা সেই যুদ্ধবিমান কবে আসছে বাংলাদেশে?

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App