×

সরকার

ইসি সচিব

৯ এপ্রিল দুই আসনে উপ-নির্বাচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

৯ এপ্রিল দুই আসনে উপ-নির্বাচন

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ মার্চ) বিকেল পৌনে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯ টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটা ছেড়ে দিয়েছেন, এছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। শ

তিনি বলেন, এখন কমিশন এই দুটো আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল করবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

আরো পড়ুন: কাল অধিবেশন উপলক্ষে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ

তবে, উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও, ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না জানান তিনি।

ইসি সচিব আরো বলেন, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও  প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App